শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী Ehsanul Haque Milan। তিনি বলেন, সরকার দেশের জিডিপির ৫ শতাংশ পর্যন্ত শিক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত “শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। তবে বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, আগে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ঘাটতি ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা গেছে।
বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য করুন