ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

আগামী ১২ মে থেকে পবিত্র Eid al-Adha পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি Helal Uddin।


 তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকান ও শপিংমল রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল।


 পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়। এবার ঈদকে কেন্দ্র করে সেই সময়সীমা আরও বাড়ানো হলো।