বিপিএলে ফিক্সিংয়ের প্রমাণ, শাস্তির মুখে ক্রিকেটারসহ ৫ জন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


২০২৫ সালের Bangladesh Premier League (বিপিএল) ঘিরে ওঠা ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । দীর্ঘ তদন্ত শেষে একজন ক্রিকেটারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বোর্ড।


 বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন Tamim Iqbal। তিনি বলেন, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তামিম ইকবাল বলেন, “পাঁচজনকে এই অপরাধের জন্য চিহ্নিত করা হয়েছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তারা বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন।”


 বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৫ বিপিএল চলাকালীন ওঠা ফিক্সিং অভিযোগ তদন্তে তৎকালীন সভাপতি Faruk Ahmed–এর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিটি প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। পরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট প্রধান Alex Marshall–এর তত্ত্বাবধানে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাস্তির আওতায় থাকা ক্রিকেটার হলেন ঘরোয়া ক্রিকেটার Amit Majumdar। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 অভিযুক্তরা হলেন:

 Amit Majumdar — ম্যাচে বেটিং বা জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। Rezwan Kabir Siddiqui — ম্যাচের বিভিন্ন পর্যায়ে বাজি ধরায় যুক্ত থাকার অভিযোগ। Md. Lablur Rahman — তদন্তে অসহযোগিতা ও তথ্য-প্রমাণ মুছে ফেলার অভিযোগ। Md. Touhidul Haque Touhid — তদন্তে অসহযোগিতা এবং ডিমান্ড নোটিশ না মানার অভিযোগ। Saminur Rahman — খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়া ও জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগ। তিনি ইতোমধ্যে বিসিবি থেকে বহিষ্কৃত হয়েছেন।