যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা
ইসরায়েল-Hezbollah যুদ্ধবিরতি চুক্তির এক মাসও না পেরোতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের পরিস্থিতি। বুধবার (৬ মে) রাজধানী Beirut-এর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যের নাজুক শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে দাবি করেন, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের এক কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই কমান্ডার নিহত হয়েছেন। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবাননের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, লেবানন শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা চায় এবং এজন্য দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের স্পষ্ট সময়সূচি প্রয়োজন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে নেতানিয়াহুর সঙ্গে কোনো বৈঠকের পরিবেশ তৈরি হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বললেও বৈরুতে নতুন হামলার পর শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
অন্যদিকে ইসরায়েল দাবি করছে, উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। তবে রাজধানী ঘেঁষা এলাকায় হামলার ঘটনায় নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স

মন্তব্য করুন