বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে।


 বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিক সূত্রে আরও জানা যায়, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন। সূত্র অনুযায়ী, আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।


 পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। এদিকে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ডাকসু নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।