৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের জরুরি টিকা
দেশের হামের উচ্চসংক্রমণ রোধে প্রাথমিকভাবে দেশের ১৮ জেলা ও ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি এই টিকাদান কর্মসূচি রোববার (০৫ এপ্রিল) থেকে শুরু হওয়ার কথা। সরকারি সূত্র জানায়, স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে শুক্রবার এই উপজেলার তালিকা প্রাপ্ত হয়েছে।
টিকাদান কর্মসূচির আওতায় মোট ১২,০৩,২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাতে টিকাবিষয়ক কারিগরি কমিটির নাইট্যাগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজও স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চপর্যায়ের সভা হবে, যেখানে আরও দু–একটি উপজেলা অন্তর্ভুক্ত করার পরামর্শ আসতে পারে।
৩০ উপজেলা হলো: বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর; যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী; এবং শরীয়তপুরের জাজিরা।

মন্তব্য করুন