অনলাইন-অফলাইন ক্লাসের প্রস্তাব, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশে হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ অভিভাবক অনলাইনে ক্লাস চালুর পক্ষে মত দিচ্ছেন। তবে সরকার চায় অনলাইনের পাশাপাশি সরাসরি (অফলাইন) ক্লাসও চালু রাখতে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সপ্তাহে কতদিন অনলাইন এবং কতদিন অফলাইনে ক্লাস হবে—সে বিষয়ে একটি প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী আগামী ২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন