সংবিধান সংস্কার নোটিশে বাগবিতণ্ডা, ডা. শফিকুর রহমানের দাবি

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক নোটিশ উত্থাপনকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান নোটিশ উত্থাপন করলে তা নিয়ে সংসদে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।


 বিরোধী নেতা স্পিকারের উদ্দেশ্যে বলেন, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ আহ্বান প্রসঙ্গের নোটিশটি তিনি যথাযথভাবে উত্থাপন করেছেন। তিনি স্পিকারের অনুমোদনের ভিত্তিতে নোটিশ উত্থাপন করেছেন এবং আলোচনার অনুমোদন চান। এরপর স্পিকার সরকার দলীয় চিপ হুইপ নূরুল ইসলাম মনিকে বক্তব্য দিতে আহ্বান জানান। নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের বিষয়ে আলোচনা হবে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর ও একাত্তর বিধির পরে। 


পরে বিরোধী নেতা ডা. শফিকুর রহমান পুনরায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, এটি তার অধিকার ও দায়িত্ব। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পয়েন্ট অব ওয়ার্ডারে দাঁড়িয়ে বলেন, প্রশ্নোত্তর ও একাত্তর বিধির পরে বিষয়টি আলোচনা করা যেতে পারে। একই সঙ্গে বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলামও সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক নোটিশের আলোচনার জন্য স্পিকারের অনুমোদনের অনুরোধ জানান।


 সরকার দলীয় চিপ হুইপ এ বিষয়ে বিরোধিতা করলেও স্পিকার পরে একাত্তর বিধির পর এই নোটিশ নিয়ে বিরোধী নেতা ডা. শফিকুর রহমানকে আলোচনার জন্য আহ্বান জানান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে সরকারি ও বিরোধী দল মিলিতভাবে বিস্তারিত আলোচনা হবে।