রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।


 ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ৬ ছিল বলে জানা গেছে। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। এছাড়া ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান ছিল। 


ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে।