/ জাতীয়
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ
:
27 মে05 2026, 08:32 সকাল
ছবি:সংগৃহিত
ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বুধবার (২৭ মে) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে নৌপথে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে...

মন্তব্য করুন