প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ এপ্রিল) বেলা প্রায় পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


 এ সময় প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের কল্যাণে প্রার্থনার কথা জানান। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইস্টার সানডে উদযাপন করছেন।


 দিনটি যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পালন করা হয়, যা খ্রিস্টধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দিনের শুরুতে রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।


 এছাড়া নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুদের মধ্যে রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময়ের আনন্দঘন দৃশ্য দেখা যায়। দিনটি উপলক্ষে বিভিন্ন গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে।