নতুন পে-স্কেল প্রণয়নে নিয়ম মেনেই এগোচ্ছে সরকার: তিতুমীর
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. তিতুমীর বলেন, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করবে এবং এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে, যা পে-স্কেল পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
তিনি আরও জানান, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে। বর্তমান ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন