হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় গ্যালারিতে উপস্থিত নিজের পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


 মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের সময় এমপি হান্নান মাসউদ বলেন, “আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা, একজন মাদ্রাসা শিক্ষক, এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ উপস্থাপন করছি।”


 এ কথা বলে তিনি বক্তব্য শেষ করে বসে পড়েন। পরে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপবিষ্ট কারও সম্পর্কে কোনো মন্তব্য করা যায় না। তবে তিনি সদস্যের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেন। স্পিকার বলেন, “আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট, কিন্তু প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।”