দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বরেণ্য ব্যক্তিত্ব দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।


 জানাজায় প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।


 জানা গেছে, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।