অভিনয় ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে পার্নো
টলিউড অভিনেত্রী পার্নো মিত্র এবার নতুন এক ভূমিকায় আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন। প্রথমবারের মতো তিনি যোগ দিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ Cannes Film Festival-এ। এবার অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের কাজের সঙ্গে যুক্ত হয়ে এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি।
শনিবার (৩ মে) সামাজিক মাধ্যমে পার্নো মিত্র জানান, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামের একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে তিনি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। এতে তুলে ধরা হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রাম।
তৈরি ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এই প্রামাণ্যচিত্রের মূল বিষয়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো মিত্র জানিয়েছেন, ভালো যেকোনো কাজের সঙ্গেই থাকতে তিনি আগ্রহী এবং কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতার জন্য তিনি মুখিয়ে আছেন।
উল্লেখ্য, বলিউড থেকে নিয়মিতভাবে Aishwarya Rai Bachchan, Deepika Padukone এবং Vidya Balan-এর মতো তারকারা এই উৎসবে অংশ নেন। এবার টলিউডের পার্নো মিত্রর পাশাপাশি বলিউড অভিনেত্রী তারা সুতারিয়াও প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিতে যাচ্ছেন।

মন্তব্য করুন