মরে যেতে পারি”—আতঙ্কে ভরা বার্তা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতা নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।


 বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে মাহি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।” মাহির এমন পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।


 অনেকেই মন্তব্যে তার খোঁজখবর নেন এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন। এ সময় চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্যে লেখেন, “জীবন খুবই সংক্ষিপ্ত এবং এটাই একমাত্র সত্য।” জবাবে মাহি জানান, তিনি সত্যিই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। তবে কী কারণে মাহি এমন অনুভূতি প্রকাশ করেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। 


ধারণা করা হচ্ছে, কাছ থেকে কোনো আকস্মিক মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করায় তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েছেন। মাহির এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং অনেকেই তার দ্রুত সুস্থতা ও মানসিক স্থিতি কামনা করেছেন।