/ বাণিজ্য
স্বর্ণের দাম আরও কমল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ
:
14 মার্চ03 2026, 10:51 দুপুর
ছবি:সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এ পরিস্থিতি বিবেচনা করে সার্বিক বাজার পরিস্থিতি অনুযায়ী স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন