কমল সোনার দাম, আজকের নতুন মূল্য কত
দেশের বাজারে বড় ব্যবধানে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপা (পিওর গোল্ড ও সিলভার) এর মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বিক্রি হবে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। চলতি বছর এখন পর্যন্ত ৩৭ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

মন্তব্য করুন