জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত

 জাহিদুল ইসলাম (জাহিদ), জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 


 জেলা প্রশাসক আল মামুন মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, এডিএম মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ।


 এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকে ঘিরে জেলা স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের মাঠমুখী করা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।