কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ :
ছবি: সংগৃহীত

মো: আতিকুর রহমান ,স্টাফ রিপোর্টার: (কুড়িগ্রাম) আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.৩৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । 


ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের অর্ন্তগত পূর্ব ফুলমতি এলাকার মাদক কারবারি মোঃ তুহিন মিয়ার নিজ বসত বাড়ীর পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর হতে মাদক কারবারি মোঃ তুহিন মিয়া (২১)ও নাওডাঙ্গা এলাকার মোঃ শাকিল মিয়া (২২) দ্বয়কে ৩৭ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ নোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।


 উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।