দেশের বাজারে আবারও কমলো সোনা দাম
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৮ মে) থেকে সারাদেশে সোনা ও রুপা সংশোধিত দামে বিক্রি হচ্ছে। শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (Bangladesh Jewellers Association)।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ১৫ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে এবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হলো। একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।
২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন