দেশের বাজারে আবার ও কমলো সোনার দাম
বাংলাদেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগের নির্ধারিত মূল্যের তুলনায় ভরিতে সোনার দাম একদিনের ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে। নতুন দামের অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২,৪৬,৯২৭ টাকায়।
২১ ক্যারেটের ভরি ২,৩৫,৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২,০২,০২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১,৬৪,৫২১ টাকায়। এর আগে একই দিনে সকালেও সোনার দাম সমন্বয় করা হয়েছিল, ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছিল ২,৫৪,৬২৫ টাকায়। একদিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে ৭,৬৯৮ টাকা। রুপার দামও নতুন দরে সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫,৩৬৫ টাকায়, যা আগের তুলনায় ৩৫০ টাকা কম।
২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪,৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩২৪ টাকায়। চলতি বছরে সোনার দাম এখন পর্যন্ত ৪৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার বৃদ্ধি এবং ১৯ বার হ্রাস হয়েছে। রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, ১৬ বার বৃদ্ধি এবং ১৩ বার হ্রাস হয়েছে। ২০২৫ সালে সোনা ও রুপার বাজারেও অনুরূপ ওঠানামা দেখা গিয়েছিল।
বাজার বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার মূল্যের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-সরবরাহের প্রভাবেই এই দাম পরিবর্তন হচ্ছে। ক্রেতাদের জন্য সতর্ক করা হয়েছে যে, এই ধরনের পরিবর্তন সময়ে সময়ে ঘটতে পারে, তাই সঠিক তথ্য যাচাই করে কেনাকাটা করা উচিত।

মন্তব্য করুন