আরও এক দফা কমলো সোনার দাম
দেশের বাজারে আরও এক দফা কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে দাম ভরি প্রতি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত ২৫ মার্চ সোনার দাম সমন্বয় করে ভরি প্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ২১ দফা কমানো হয়েছে।
আর ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল। এদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমানে
২২ ক্যারেট রুপা ভরি প্রতি ৫ হাজার ৩৬৫ টাকা
২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা
১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা
সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে
চলতি বছর রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।

মন্তব্য করুন