ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।


 বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশের সদস্যরা বিশ্ব শান্তিরক্ষা মিশনে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। তাদের আত্মত্যাগ ও দায়িত্ববোধ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। 


বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সুনাম অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে এবং এ বিষয়ে নীতিগত অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।