দোকানপাটের নতুন সময়সূচির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকার সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন। সমিতি জানিয়েছে, তারা চাইছেন দোকানপাট সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হোক। এছাড়াও সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকান খোলা শুরু করা যেতে পারে। শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সমিতির স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানানো হবে।

মন্তব্য করুন