ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের।

ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।


 ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, এক-এগারোর (১/১১) প্রধান কুশীলবদের মধ্যে আফজাল নাছেরকে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়।


আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিলে। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই-তে দায়িত্ব পালন করেন। এক-এগারোর সময় বিএনপি নেতাদের নির্যাতনের ঘটনায় তার নাম বারবার উল্লেখ হয়। তার বিরুদ্ধে ভাটারায় একটি হত্যা মামলা রয়েছে। এর আগে, গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে


পরে পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়, যেটি আদালত পরে ছয় দিনে বৃদ্ধি করেন। ডিবি এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করে। মিরপুর থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। উভয় গ্রেপ্তারকৃতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।