২৫ হাজার লিটার জ্বালানি তেলসহ ব্যবসায়ী ধরা

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
প্রতীকি ছবি

শেরপুর শহরে একটি বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মজুদকৃত তেল ও ট্যাংক একদিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


 বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল।


 গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করে এবং একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেয়।


 এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং ভবন থেকে জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।