বিসিবি নির্বাচনের তদন্ত সম্পন্ন, আসিফ মাহমুদ ডাকে সাড়া দেননি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তদন্ত করতে গঠন করা কমিটির রিপোর্ট সোমবার (৫ এপ্রিল) জমা দিয়েছে।


 তদন্ত কমিটি বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার মধ্যে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, “কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি।”


 তিনি আরও বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম, তার বক্তব্য শোনার জন্য। আমরা উনাকে সময় দিয়েছি এবং অপেক্ষা করেছি, কিন্তু উনি আসেননি।” এনএসসি গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। 


কমিটির মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা যাচাই করা। নির্ধারিত ১৫ কার্যদিবসের সময়সীমার আগেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়েছে।