আবারও চোট পেয়েছেন নেইমার,বিশ্বকাপ খেলা নিয়ে বাড়ছে শঙ্কা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ফিটনেস সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত ২৬ সদস্যের ব্রাজিল দলে জায়গা পেয়েছিলেন Neymar Jr.। তবে জাতীয় দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই সেলেসাও তারকা।


 ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২০ মে) ব্রাজিলিয়ান ক্লাব Santos FC–এর মেডিকেল বিভাগ জানায়, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ এটিকে গুরুতর চোট হিসেবে দেখছে না, তবুও বিশ্বকাপের ঠিক আগে এই ইনজুরি উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিল শিবিরে।


 চোটের কারণে ইতোমধ্যেই San Lorenzo de Almagro–এর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি নেইমার। এছাড়া Grêmio FBPA–এর বিপক্ষে লিগ ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন সময়ের সঙ্গে লড়াই করে আগামী ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন এই ফরোয়ার্ড। তবে নেইমারকে নিয়ে আশাবাদী সান্তোসের মেডিকেল প্রধান Rodrigo Zogaib।


 তিনি বলেন, “নেইমারের ছোটখাটো কাফ ইনজুরি হয়েছে, একটি ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।” এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপ মিশনে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেন কি না নেইমার।