জিপিএ-৫ পেয়ে পাশ করা শিক্ষার্থীকে বাউফল উপজেলা ছাত্রদলের সন্মাননা পুরস্কার প্রদান

Unknown
প্রকাশ :
শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গাজীমাঝী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ+ (জিপিএ-৫) পাওয়া কৃতি শিক্ষার্থী আতিকা আক্তারকে বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন ও সন্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। এ সময় তার হাতে উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়। 


এছাড়া বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি পাওয়া আরও দুই শিক্ষার্থীকে সম্মাননা সন্মাননা উপহার দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য ও জুলাই যোদ্ধা মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রোমান এবং সূর্যপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত জোমাদ্দার। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।