/ জাতীয়
সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াক-আউট
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ
:
01 এপ্রিল04 2026, 06:16 বিকাল
ওয়াক-আউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা।
জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াক-আউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা। আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ওয়াক-আউটের ঘোষণা দেন।
অধিবেশন কক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণেই প্রতিবাদস্বরূপ তারা সংসদ থেকে ওয়াক-আউট করছেন বলে জানান তিনি।
এরপরই বিরোধীদলীয় সদস্যরা একযোগে সংসদ কক্ষ ত্যাগ করেন।
তবে কোন নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে এই ওয়াক-আউট করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

মন্তব্য করুন