১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ কমছে না বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত ১৬ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।


 বুধবার (১৩ মে) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে নতুন করে প্রবেশ করা ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গা নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধু গত মাসেই ২ হাজার ৭৮০ জন নতুন করে নিবন্ধিত হয়েছেন।


 ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন। এর মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু এবং প্রায় ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতন বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ফলে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। 


এছাড়া, ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।