টানা ৯ দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

টানা ৯ দফা কমার পর দেশের বাজারে গতকাল সোমবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এ দিন ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।


সূত্রে জানা গেছে, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, যা আগের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।


এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।