/ জাতীয়
ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে পুলিশের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ
:
26 সেপ্টেম্বর09 2026, 12:36 দুপুর
ছবি:সংগৃহিত
পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কিছু সদস্য ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এ ধরনের কার্যক্রম রাষ্ট্রের জন্য হুমকি তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের সহায়তা করার মতো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন