জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি আলোচনাসভা, প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

জাহিদুল ইসলাম (জাহিদ), জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।


 বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম ও জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। এ ছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বক্তব্য দেন। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)সহ মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে। 


এসব স্টলে প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, প্রাণীর স্বাস্থ্যসেবা ও বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।