জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পূর্ণাঙ্গ প্যানেলের জয়, সভাপতি শাহীন সম্পাদক মুকুল

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত

জাহিদুল ইসলাম (জাহিদ) ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। 


নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান।


 সভাপতি ও সম্পাদক পদে জয় ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট। 


 সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খায়রুল আহসান সাখিদার (জুয়েল) ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট। অন্যান্য পদে যারা নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান নান্নু এবং নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 


 আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর ই আলম ছিদ্দিক ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট। অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম-০৩ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট। গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রুহুল আমিন ফারুক ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট।


 সদস্য পদে অ্যাডভোকেট সাদত জামান প্রিন্স ১৭২ ভোট, অ্যাডভোকেট মোছা. ইতি খাতুন ১৬৮ ভোট এবং অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান ফিরোজ ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী অ্যাডভোকেট মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট।


 প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।