সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


রোববার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান সিইসি। 


এসময় রাজনৈতিক দলগুলো সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইসির আমন্ত্রণে দলগুলো সংলাপে অংশগ্রহণ করায় এদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলো একমত বলে মনে করে কমিশন।